সাত দফা দাবিতে ডিওয়াইএফআইয়ের মিছিল

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-৭ দফা দাবিতে যৌবনের এক উত্তাল মিছিল সংগঠিত করে ডি ওয়াই এফ আই । মঙ্গলবার সংগঠনের ডুকলি বিভাগীয় কমিটির উদ্যোগে আড়ালিয়া এলাকায় হয় এই উদ্দীপনাময় মিছিল।এদিন সকালে আড়ালিয়া পঞ্চবটি বাজার থেকে শতাধিক যুবক রাজ্যের বেকার যুবক যুবতীদের নিশ্চিত কর্ম সংস্থানের দাবি নিয়ে স্লোগান সোচ্চার মিছিলে অংশ নেন। মিছিলটি আড়ালিয়া ঘোষ পাড়া, স্কুল চৌমুহনি হয়ে শান্তিপাড়া বাজারে শেষ হয়।মিছিলে উপস্থিত ছিলেন ডি ওয়াই এফ আই রাজ্য সম্পাদক নবারুন দেব, ডুকলি বিভাগের সভাপতি অরিন্দম বিশ্বাস, সম্পাদক শুভঙ্কর মজুমদার, রাজ্য নেতা খোকন ঘোষ, প্রাক্তন ছাত্র – যুব নেতা পঙ্কজ ঘোষ, বিপদ বন্ধু হৃষিদাস, মিহির দত্ত প্রমুখ। সংগঠনের রাজ্য সম্পাদক নবারুণ দেব এবং ডুকলি বিভাগের সভাপতি অরিন্দম বিশ্বাস বলেন, বি জে পি জোট সরকার রাজ্যের বেকারদের সাথে প্রতারণা করছে। বছরে ৫০ হাজার চাকরির প্রতিশ্রুতি দিয়ে এখন তা পালন করছে না। টেট উত্তীর্ণ হয়েও শিক্ষিত বেকারা চাকরির সন্ধান পাচ্ছেন না। স্কুল গুলিতে শিক্ষক নেই। ছাত্র ছাত্রীরা শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। আন্দোলন করলে দুর্বৃত্তরা তান্ডব চালাচ্ছে। মানুষ ঐক্যবদ্ধ হতে শুরু করেছেন।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...