মর্মান্তিক মৃত্যু শ্রমিকের

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু হল এক শ্রমিকের। মৃত শ্রমিকের নাম তপন দাস। বয়স ৪৫ বছর। বাড়ি আমতলী বৈষ্ণব পিল এলাকায়। ঘটনার বিবরণে জানা যায় সোমবার রাতে আগরতলা শহরতলির সিনাইহানি এলাকায় ভিআইপি রোডের পাশে আজাদীকা অমৃত মহোৎসবের ফ্লেক্স লাগানোর কাজ চলছিল। ঠিকেদারের তত্ত্বাবধানে চলা এই কাজে নিযুক্ত ছিলেন বৈষ্ণবটিলা এলাকার শ্রমিক তপন দাস। কাজ চলাকালীন সময় আচমকা উপর থেকে পা ফসকে পড়ে যান তপন। সঙ্গে সঙ্গে তাকে তার সহকর্মীরা উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। মর্মান্তিক এই ঘটনার খবর মঙ্গলবার সকালে পরিবারের লোকজন পেয়ে ছুটে আসেন জি বি হাসপাতালে। তপনের এই মৃত্যু পরিবারে লোকজন কিছুতেই মেনে নিতে পারছেন না। তাদের অভিযোগ তপনকে হত্যা করা হয়েছে। তাই এই ঘটনার সঠিক তদন্ত দাবি করছেন পরিবারের লোকজন। এদিকে মৃতদেহ ময়নাতদন্তের শেষে পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয়। মৃত তপনের পরিবার রয়েছে স্ত্রী সহ এক ছেলে ও মেয়ে। তার এই মৃত্যুতে গোটা আমতলী বৈষ্ণবটিলা এলাকায় নেমে আসে শোকের ছায়া।

Share post:

Subscribe

AD

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...