করোনা প্রতিরোধে নব অঙ্গীকারের সদস্যরা

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনা পরিস্থিতি অনেকটাই স্বস্তিদায়ক। স্বাস্থ্য দফতরের সূত্র অনুযায়ী এই সময়ের মধ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন মাত্র ৪৮ জন। বিগত দিনে আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১০২ জন। সেই সংখ্যাটা অনেকটা স্বস্তিদায়ক হলেও তার স্থায়িত্ব নিয়ে রয়েছে যথেষ্ট সন্ধিহান। এই অবস্থায় করোণাকে প্রতিরোধ করার জন্য দায়িত্বশীল সামাজিক সংস্থা হিসেবে এবার ময়দানে নামলো আগরতলার নব অঙ্গীকার ওয়েলফেয়ার সোসাইটি। সোমবার এমনটাই প্রত্যক্ষ করা গেল রাজধানীর শিশু বিহার স্কুল চত্বরে। এই সামাজিক সংস্থার কর্মীরা এদিন করোনাকে প্রতিরোধ করার জন্য সবাইকে এগিয়ে আসার বার্তা নিয়ে যারা মাস্ক ব্যবহার করছেন না তাদের হাতে মাস্ক ও সাবান তুলে দিলেন। একই সাথে তারা প্রত্যেককে বার্তা দিলেন অতীতের অভিজ্ঞতার নিরিখে সচেতন হয়ে জীবন যাপন চালানোর। এদিন এই কর্মসূচির নেতৃত্ব দেন সোসাইটির সম্পাদক গৌতম ঘোষ।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...