শান্তির বাজার প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-শান্তির বাজার মহকুমা শাসকের কার্যালয়ে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে শান্তির বাজার প্রেস ক্লাবের বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়
সোমবার। এদিন বেলা ১১ ঘটিকায় বার্ষিক সাধারন সভার সূচনা করেন শান্তির বাজার বিধানসভার বিধায়ক প্রমোদ রিয়াং। উদ্ভোধকের পাশপাশি উপস্থিত ছিলেন শান্তির বাজার মহকুমা শাসক অভেদানন্দ বৈদ্য, শান্তির বাজার পৌর পরিষদের চেয়ারম্যান সপ্না বৈদ্য ও শান্তির বাজার মহকুমার পুলিশ আধিকারিক নিরুপম দত্ত। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উদ্ভোধক তথা বিধায়ক প্রমোদ রিয়াং সাংবাদিকদের ভালো ও খারাপ উভয় পক্ষের সংবাদ করার পরামর্শ দেন। অপরদিকে মহকুমা শাসক , মহকুমার পুলিশ আধিকারিক ও পৌর পরিষদের চেয়ারম্যান সাংবাদিকদের সংবাদ প্রকাশের বিভন্ন দিক নিয়ে আলোচনা করেন ও প্রেসক্লাবের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। আলোচনা সভার শেষে শান্তির বাজার মহকুমার কর্মরত সাংবাদিকদের সন্মতিক্রমে নতুন কমিটি গঠন করা হয়। শান্তির বাজার প্রেস ক্লাবের নতুন কমিটির মধ্যে সভাপতির দায়িত্বে রয়েছেন সজল কান্তি বৈদ্য, সহ সভাপতির রাজেশ দাস, সঞ্জয় মুড়াসিং, সম্পাদক বিক্রম দেবনাথ, সহ সম্পাদক রাহুল সাহা, কেশব দেবনাথ।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...