চা শ্রমিকদের আন্দোলনের বার্তা মানিকের

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-আগরতলা সিআইটিইউ রাজ্য কার্যালয়ে রবিবার অনুষ্ঠিত হয় ইউনিয়নের রাজ্য কমিটির বৈঠক। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা মানিক সরকার, সি আই টি ইউ রাজ্য সভাপতি প্রাক্তন মন্ত্রী মানিক দেসহ ইউনিয়নের রাজ্য নেতৃত্ব। বৈঠকে সিদ্ধান্ত হয় রাজ্যের চা শ্রমিকদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আগামী আগস্ট মাসে শ্রমদপ্তরের সামনে বিক্ষোভ কর্মসূচি সংঘটিত করবে ইউনিয়ন। এছাড়াও সিদ্ধান্ত নেওয়া হয় বাগানভিত্তিক সমস্যা নিয়ে আগামী দিন শ্রমিকদের ঐক্যবদ্ধ করে আন্দোলন সংঘটিত করার। এদিনের বৈঠকে রাজ্যের চা শ্রমিকদের বিভিন্ন সমস্যা তুলে ধরে বিরোধী দলনেতা মানিক সরকার বলেন, রাজ্যের চা শ্রমিকরা এখন নানা সমস্যায় সম্মুখীন। শ্রমিকরা বারবার তাদের দাবি আদায়ের লক্ষ্যে সোচ্চার হলেও সরকার নীরব। কারণ সরকার শ্রমিকদের হয়ে কাজ না করে মালিকপক্ষের স্বার্থ রক্ষায় ব্যস্ত। তিনি এদিন আরো বলেন, বাগান ভিত্তিক শ্রমিকদের সমস্যাগুলি নির্ধারণ করে ছোট্ট পরিসরে হলেও আন্দোলন সংঘটিত করতে হবে। আন্দোলন ছাড়া সমস্যার সমাধান হবে না।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...