লক্ষ্মী সাইগলের মৃত্যু দিবসে হলসভা

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-কোভিড বিধি নিষেধকে মান্যতা দিয়ে লক্ষ্মী সাইগলের মৃত্যু দিনটি হল সভার মধ্য দিয়েই উদযাপন করল সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি। সংগঠনের পশ্চিম জেলা কমিটির উদ্যোগে শনিবার আগরতলায় অনুষ্ঠিত হল সভার কাজ শুরু হয় তিন লক্ষ্মী সাইগলের প্রতিকৃতিতে পুষ্পর্গ অর্পণের মধ্য দিয়ে। রাজ্যের বর্তমান পরিস্থিতিতে নারী নির্যাতনের বিরুদ্ধে সর্বস্তরের জনগণকে গর্জে ওঠার আহ্বান জানিয়ে আয়োজিত হল সভায় বক্তব্য রাখেন নারী সমিতির রাজ্য সম্পাদিকা ঝর্ণাদাস বৈদ্য, নারী নেত্রী রমা দাস, ছায়া বল প্রমুখ। সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন সাংসদ ঝর্ণা দাস বৈদ্য ক্যাপ্টেন লক্ষ্মী সাইগলের স্মৃতিচারণ করতে গিয়ে বলেন দেশের অখন্ডতা সার্বভৌমত্ব ধর্মনিরপেক্ষতা রক্ষা করার জন্যই ইংরেজদের বিরুদ্ধে লড়াই করে গেছেন তিনি। তার দেখানো পথকে অনুসরণ করেই আবারো নতুন করে লড়াই গড়ে তুলতে হবে। দেশের মানুষ এখন এক কঠিন পরিস্থিতির সম্মুখীন। দেশের অবস্থা যেরকম আকার ধারণ করছে তাতে মানুষের বেঁচে থাকাটাই কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...