মন্ত্রীর উপস্থিতিতে জি এস টি নিয়ে আলোচনা

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-রাষ্ট্রের উন্নয়নের ধারাকে বেগবান রাখতে কর আদায় প্রক্রিয়া অত্যন্ত গুরুত্বপুর্ন ভুমিকা পালন করে থাকে। বৃহস্পতিবার রাজ্য অর্থ দপ্তরের ব্যবস্থাপনায় জি এস টি নিয়ে এক আলোচনা সভায় অংশ নিয়ে এই কথা বলেন রাজ্যের অর্থমন্ত্রী জিষ্ণু দেববর্মন।
হাপানীয়ার মেলা প্রাঙ্গনের কনফারেন্স হলে হয় এই সভা। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী ও রাজ্য অর্থ দপ্তরের উচ্চ আধিকারীক সহ কর সংগঠন গুলির পদাধিকারীরা। সেখানে বক্তব্য রাখতে গিয়ে জিষ্ণু দেব বর্মন বলেন, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চলতি কর ব্যবস্থায় সংস্কার আনেন। লক্ষ্য ছিল, দেশের কর ব্যবস্থাকে এক করে উন্নয়নের মুল স্রোতে জনগণকে যুক্ত করা। পরিবর্তিত ব্যবস্থার সঙ্গে সরাসরি মানুষকে যুক্ত করে উন্নয়নের অংশীদার করার ভাবনা থেকেই প্রধানমন্ত্রী এই কর ব্যবস্থা চালু করেছেন।

Share post:

Subscribe

AD

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...