দুঃসাহসিক চুরি ঘটনায় জনমনে আতঙ্ক

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-আগরতলা শহরের মঠ চৌমুহনী এলাকায় দুঃসাহসিক চুরি। পরিবারের লোকদের ঘুমে রেখেই চোরচক্র হাতিয়ে নেয় নগদ অর্থ ও স্বর্ণালংকার সহ বিভিন্ন সামগ্রী।
এমনকি বাড়িতে থাকা এসির তামার তার পর্যন্ত খুলে নিয়ে যায় চোরের দল। বুধবার ভোরে পরিবারের লোকজন ঘুম থেকে উঠে প্রত্যক্ষ করেন এই চুরির ঘটনা। জানা গেছে পরিবারের লোকজন রাত প্রায় একটা পর্যন্ত সজাগ ছিলেন। এরপর যখন প্রত্যেকেই নিদ্রায় আচ্ছন্ন হয়ে পড়েন তখন তারই সুযোগ নেয় চোরচক্র। সকালে চুরির বিষয়টি প্রত্যক্ষ করতে পেরে পরিবারের লোকজন খবর দেয় পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে নিয়ম মেনে একটি চুরির মামলা হাতে নিয়ে নিজেদের দায়িত্ব খালাস করে নেয়। দুঃসাহসিক এই চুরির ঘটনাকে ঘিরে গোটা এলাকায় নতুন করে এখন আতঙ্ক দেখা দিয়েছে।

Share post:

Subscribe

AD

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...