জোড়া খুনের মূল মাস্টারমাইন্ড পুলিশের জালে

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-বোধজংনগর থানা এলাকার দুর্গা চৌধুরীপাড়ার বৃন্দ মুড়াতে চাঞ্চল্যকর জোড়া খুনের মামলায় অবশেষে গ্রেফতার মূল অভিযুক্ত। ধৃত অভিযুক্তের নাম বাবুল দেববর্মা। তাকে শালবাগান এলাকায় থেকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতকে বুধবার কোর্টে সোপর্দ করা হবে। এনিয়ে জোড়া খুনের ঘটনায় এখন পর্যন্ত ৬ জনকে গ্রেফতার করতে সক্ষম হলো পুলিশ। গ্রেফতার যারা হয়েছেন তাদের মধ্যে অন্যতম মূল আসামি ছিলেন বাবুল দেববর্মা। অবশেষে তদন্তমূলে পুলিশ তাকেও জালে তুলতে সক্ষম হয়েছে।গত তেসরা জুলাই বৃন্দামুড়া এলাকায় গভীর জঙ্গলে হাত মুখ বাধা অবস্থায় উদ্ধার করে দুই ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ। প্রথমে অজ্ঞাত পরিচয়হীন ব্যক্তির মৃতদেহ পুলিশ উদ্ধার করলেও পরবর্তী সময়ে মৃত দুই ব্যক্তির পরিবারের লোকজন হাসপাতালের মর্গে তাদের চিহ্নিত করে থানায় লিখিত অভিযোগ দায়ের করে।আর এই অভিযোগের ভিত্তিতেই পুলিশ মৃতদেহ উদ্ধারের দিন প্রথমে গ্রেপ্তার করে রোহিত সিনহা নামে এক যুবককে। তাকে আদালতে তোলার পর পুলিশ রিমান্ডে এনে একের পর এক প্রকৃত রহস্য খুঁজে বের করার চেষ্টা করেন আগরতলা এনসিসি থানার পুলিশ। এরপরেই একের পর এক একজনকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। গ্রেপ্তার হওয়াদের অভিযোগ মূলে চাঞ্চল্যকর এই জোড়া খুনের মূল মাস্টার মাইন্ড হলেন বাবুল দেববর্মা। তাকে জালে তোলার জন্যই গত কয়েক দিন ধরে পুলিশ বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়েছে। অবশেষে পুলিশ গোপন সূত্রের খবরের ভিত্তিতে শালবাগান এলাকা থেকে তাকে গ্রেফতার করে। আগামীকাল বুধবার বাবুল দেববর্মাকে আদালতে তুলবে পুলিশ। চাঞ্চল্যকর জোড়া খুনের ঘটনায় মূল অভিযুক্তকে পুলিশ মাত্র এক পক্ষকালের মধ্যে জালে তুলতে সক্ষম হওয়ায় স্বাভাবিকভাবেই এনসিসি থানার ভূমিকায় অনেকেই খুশি। তবে জানা গেছে চাঞ্চল্যকর এই খুনের ঘটনার মূল কারণ হলো নেশা।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...