সংযুক্ত মোর্চার কার্যকারিনী বৈঠক

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-আগামীর দিশা নির্ধারনে রনকৌশল চূড়ান্ত করে নিতে মঙ্গলবার অনুষ্ঠিত হলো সংযুক্ত মোর্চার কার্যকারিণী বৈঠক।
মঙ্গলবার আগরতলার নজরুল কলাক্ষেত্রে বিজেপি দলের ৭টি অঙ্গ সংগঠনের নেতৃত্বদের নিয়ে হয় এই কার্যকারিণী বৈঠক। সেই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন সহ রাজ্য মন্ত্রীসভার বিভিন্ন সদস্যরা। ছুটে এসেছেন বিজেপির উত্তর পূর্বাঞ্চলের সংগঠন মহামন্ত্রী ফনীন্দ্র নাথ শর্মা, ভি সতীশ। তাছাড়াও বৈঠকে প্রতিটি মোর্চার প্রদেশ ও জেলাস্তরের নেতৃত্ব উপস্থিত ছিলেন। সংবাদ মাধ্যমের সামনে এই কার্যকারিণী বৈঠকের মুল উদ্দেশ্য নিয়ে কথা বলতে গিয়ে দলের ওবিসি মোর্চার সভাপতি সমীর ঘোষ জানান, সামনে ভোট। যদিও এই কর্মসূচী সংগঠনের গঠনবিধি অনুযায়ীই চলছে। তবে সামনেই যেহেতু বিধানসভা ভোট রয়েছে তাই প্রতিটি বুথ স্তর থেকে সাংঠনিক শক্তিকে সাজিয়ে নিতে দিক নির্দেশিকা দেওয়া হবে এই বৈঠকে বলে জানিয়েছেন তিনি।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...