আন্দোলনের বার্তা এসএফআইয়ের

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-রাজ্যের প্রায় অধিকাংশ স্কুলগুলি শিক্ষক স্বল্পতায় ভুগছে। ফলে স্বাভাবিকভাবেই ব্যাহত হচ্ছে ছাত্রছাত্রীদের গঠনপাঠন। তাই অবিলম্বে শিক্ষক স্বল্পতা দূরীকরণের জন্য নতুন করে শিক্ষক নিয়োগের দাবিতে এবার রাজ্যজুড়ে নানা আন্দোলন কর্মসূচি সংঘটিত করবে রাজ্যের দুই ছাত্র সংগঠন। আগামী ২৭ শে জুলাই রাজ্যের সর্বত্র এই দুই সংগঠনের কর্মীরা স্কুলগুলিতে শিক্ষকের দাবিতে রাস্তায় নামবে। আগরতলায় ছাত্র যুব ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে একথা জানান এসএফআই রাজ্য সম্পাদক সন্দীপন দেব। সন্দীপন দেব আরো জানান আগামী ২৭ জুলাই স্কুলগুলিতে শিক্ষকের দাবিতে সারা রাজ্য জুড়ে আন্দোলন সংঘটিত করবে এই দুটি সংগঠন। রাজ্যব্যাপী আন্দোলনের পরেও যদি সরকার স্কুলগুলিতে শিক্ষক নিয়োগের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করে, তাহলে আগামী দিন ছাত্র-ছাত্রীদের সাথে নিয়ে সংগঠন বৃহতর আন্দোলন গড়ে তুলবে।

Share post:

Subscribe

AD

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...