কৃতি ছাত্র-ছাত্রীদের সম্বর্ধনা

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত এবছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয় সম্প্রতি। ঘোষিত ফলাফলে দেখা যায় গেল বছর বাদ দিলে অন্যান্য বছরে তুলনায় এবছর পাসের হার অনেকটাই বেশি। মেধা তালিকায় স্থান করে নিল বেশ কয়েকজন ছাত্রছাত্রী। তাই এই কৃতি ছাত্র-ছাত্রীদের এখন চলছে সংবর্ধনা জ্ঞাপনের পালা। শনিবার হেজামারা ব্লকের অন্তর্গত সুরেন্দ্রনগর বিদ্যালয়ে তিপ্রামথার উদ্যোগে আয়োজন করা হয় এক সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানের। অনুষ্ঠানে স্কুলের কৃতি ছাত্র-ছাত্রীদের স্মারক উপহার দিয়ে সম্বর্ধনা জানান অতিথিরা। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক
বৃষকেতু দেববর্মা,এমডিসি রবীন্দ্র দেববর্মা, বিশ্বজিৎ দেববর্মা প্রমুখ।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...