রেলমন্ত্রীকে স্মারকলিপি পেশ

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-কেন্দ্রীয় সরকারের জন বিরোধী বিভিন্ন সিদ্ধান্তের প্রতিবাদে গোটা দেশজুড়ে নানা আন্দোলন কর্মসূচির ডাক দেয় অল ইন্ডিয়া আন এম্প্লয়েড ইয়থ স্ট্রাগল কমিটি। সংগঠনের সর্বভারতীয় কর্মসূচি অঙ্গ হিসেবে রাজ্যেও তিন দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচি সংঘটিত করে সংগঠনের কর্মীরা। আগরতলা রেল স্টেশনের সামনে বিক্ষোভ প্রদর্শনের পর এক প্রতিনিধি দল কেন্দ্রীয় রেলমন্ত্রীর উদ্দেশ্যে তিন দফা দাবি সনদ সম্বলিত স্মারক লিপি তুলে দেন আগরতলা স্টেশন ম্যানেজারের কাছে। সংগঠনের অভিযোগ, দেশের মুদ্রাস্ফীতি এমন পর্যায়ে পৌঁছে গেছে যে সাধারণ মানুষ সংসার চালাতে ব্যর্থ। বিরাট সংখ্যক মানুষের এক বেলা খাবার জুটছে না। এমতা অবস্থায় বেসরকারিকরণের নীতি বেকার যুবকদের চাকরির সুযোগ আরো বিনষ্ট করবে। তাই কেন্দ্রীয় সরকারের জনবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদে শুক্রবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ও রেলমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান করার কর্মসূচি গ্রহণ করে এই সংগঠন। তারই অঙ্গ হিসেবে এদিন আগরতলা রেল স্টেশনের সামনে সংগঠনের রাজ্য নেতাকর্মীরা বিক্ষোভ প্রদর্শন করে রেলমন্ত্রীর উদ্দেশ্যে এক স্মারক লিপি আগরতলা স্টেশন ম্যানেজারের নিকট প্রদান করে। কর্মসূচি নেতৃত্ব দেন কমিটির রাজ্য আহ্বায়ক ভবতোষ দে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...