Connect with us

Uncategorized

কর্মচারী ফেডারেশনের ভবনের ভিত্তি প্রস্তর

Published

on

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- শুক্রবার এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশনের নতুন ভবনের ভিত্তিপ্রস্থ স্থাপন হয়। মুখ্যমন্ত্রীর হাত ধরে ভিত্তিপ্রস্থ স্থাপন হবার কথা থাকলেও, অন্যত্র জরুরী কাজে ব্যস্ত হয়ে পড়ায় এদিন মুখ্যমন্ত্রীর অনুপস্থিতিতে ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। উপস্থিত ছিলেন খাদি ও গ্রাম উদ্যোগ পর্ষদের চেয়ারম্যান রাজিব ভট্টাচার্য, ফেডারেশনের সচিব সমর রায় সহ আরো বিশিষ্ট জনেরা। এদিন ভিত্তিপ্রস্তর স্থাপন করে মেয়র দীপক মজুমদার বলেন, সরকারের উন্নয়নমূলক কাজকর্ম গুলি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য একটা অন্যতম ভূমিকা রয়েছে কর্মচারীদের। তাই সেই কাজকর্মকে এগিয়ে নিয়ে যেতে নতুন ভবন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে আশা ব্যাক্ত করেন তিনি।