ট্রান্সফরমারে আগুনে বিদ্যুৎহীন এলাকা

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-বিদ্যুৎের ট্রান্সফরমার মেশিন আগুনে জ্বলে যাওয়ায় বিদ্যুৎ হীন গোটা এলাকা। ঘটনা কৈলাসহর পুরপরিষদের দূর্গাপুর এলাকায়। বৃহস্পতিবার বিকেলে হঠাৎ করে কৈলাসহর পুর পরিষদের ১৪ নং ওয়ার্ডের দূর্গাপুর এলাকায় অবস্থিত ডায়েট কলেজের পাশের বিদ্যুতের ট্রান্সফরমার মেশিন থেকে আগুন বের হতে থাকে। মুহূর্তেই এলাকায় তীব্র আতংক বিরাজ করে। এলাকাবাসীরা এই দৃশ্য দেখে ভয় পেয়ে প্রথমেই বিদ্যুৎ পরিসেবা প্রদানকারী “সাই কম্পিউটার লিমিটেড” সংস্থার অফিস এবং স্থানীয় অগ্নি নির্বাপক দপ্তরে খবর দেয়।
দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। বিদ্যুৎের এই ট্রান্সফরমার মেশিনটি হঠাৎ করে আগুনে জ্বলে যাওয়ায় গোটা দূর্গাপুর এলাকা বিদ্যুৎহীন হয়ে রয়েছে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...