Connect with us

Uncategorized

মুখ্যমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা স্মারক স্বরূপ এবার পাঠালেন আনারস

Published

on

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-ভারত ও বাংলাদেশের সম্পর্ককে আরো সুদৃঢ় করার লক্ষ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা স্বরূপ এবার পাঠালেন রাজ্যে উৎপাদিত কুইন আনারস। আখাউড়া স্থল বন্দর দিয়ে রাজ্য সরকারের হর্টিকালচার দপ্তর এর মাধ্যমে ১০০ কার্টুনে ৬০০ পিস আনারস পাঠানো হলো বাংলাদেশ। এক আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে চেকপোস্টে রাজ্য সরকারের উদ্যান ও মৃত্তিকা সংরক্ষণ দপ্তরের সহ কৃষি অধিকর্তা আনারস তুলে দিলেন বাংলাদেশের আধিকারিকদের হাতে।রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর ডক্টর মানিক সাহা দুই দেশের সম্পর্ককে আরো বেশি করে সুদৃঢ় করতে রাজ্য সরকারের তরফে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা স্বরূপ রাজ্যে উৎপাদিত এই কুইন আনারস পাঠালেন। বৃহস্পতিবার রাজ্য সরকারের উদ্যান ও মৃত্তিকা সংরক্ষণ দপ্তরের সহ কৃষি অধিকর্তা ডঃ দীপক বৈদ্য আনারস তুলে দেন বাংলাদেশের আধিকারিকদের হাতে।