পুলিশের ভুমিকায় অসন্তুষ্ট

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-বারবার সাংবাদিকদের উপর আক্রমনের ঘটনা ঘটছে কেন? এর জবাব চেয়ে বুধবার মৌণ প্রতিবাদে শামিল হল কর্মরত সাংবাদিকরা। রাজধানীর এন সি সি থানার সামনে ঐ প্রতিবাদ কর্মসূচী পালন করে তারা। ঘটনার সঙ্গে যুক্ত অভিযুক্তদের গ্রেপ্তার করার দাবীতে সোচ্চার হলেন সাংবাদিকরা। স্যান্দন পত্রিকার সাংবাদিক তাপস কুমার দাসের উপর বর্বোরোচিত আক্রমনের ঘটনায় অভিযুক্তদের এখনো জালে তোলা গেলনা এই ধরনের গুচ্ছ দাবী নিয়ে প্রতিবাদে সোচ্চার হলেন তারা। এক প্রতিনিধি দল দেখা করলেন সংশ্লিষ্ট থানার এস ডি পিওর সঙ্গে। স্পষ্ট ভাষায় জানিয়ে এলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে ঐ ঘটনার সঙ্গে যুক্তদের গ্রেপ্তার করে দেখাতে হবে পুলিশ প্রশাসনকে। নতুবা পরবর্তী পদক্ষেপ হিসাবে ভি আই পি সড়ক অবরোধে বসতে বাধ্য হবেন কর্মরত সাংবাদিকরা।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...