ডি এন এ ক্লাব প্রকল্পে প্রশিক্ষণ

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-ডিএনএ ক্লাব প্রকল্পে মনোনীত ৩০টি স্কুলের প্রধান শিক্ষক ও দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের নিয়ে বায়োটেকনোলজি কাউন্সিলর উদ্যোগে অনুষ্ঠিত হল বিশেষ প্রশিক্ষণ শিবির। ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের কনফারেন্স হলে আয়োজিত এই প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করেন দপ্তরের মন্ত্রী তথা রাজ্যের উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা। ত্রিপুরা বায়ো টেকনোলজি কাউন্সিলের উদ্যোগে আয়োজিত মঙ্গলবারের এই প্রশিক্ষণ শিবিরে উদ্বোধক ছাড়াও উপস্থিত ছিলেন বায়ো টেকনোলজি কাউন্সিলের সচিব ড প্রদীপ চক্রবর্তী, সদস্য সচিব অনিমেষ দাস সহ আরো অনেকে। প্রশিক্ষণ শিবিরের প্রথম পর্যায়ে বারটি স্কুলের প্রধান শিক্ষকের হাতে এক লক্ষ পঁচিশ হাজার টাকা করে মোট ১৫ লক্ষ টাকা তুলে দেওয়া হয় এদিন। শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা বলেন, ডিএনএ ক্লাব শুধুমাত্র সাইনবোর্ড হিসাবে থাকলে চলবে না। সরকার টাকা খরচ করবে, এর কোন সুফল হবে না তা হতে পারে না। এর সুফল পেতে হবে। ডিএনএ ক্লাব হবার পর স্কুলের ছাত্র-ছাত্রীদের উপস্থিতির হার বেড়েছে। তাই ক্লাবের সংখ্যা আরো বাড়ানো দরকার। বিজ্ঞানকে নিচুস্তরে নিয়ে যাওয়ার উদ্দেশ্যেই এই ক্লাব গঠন।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...