নেশার টাকা জোগাড় করতে গিয়ে চুরি

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-নেশার টাকা জোগাড় করার জন্য চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পরল এক যুবক। ঘটনা রাজধানী আগরতলার ডিমসাগর এলাকায়। স্মার্ট সিটি প্রকল্পে সেখানে থাকা ওয়াটার এটিএম থেকে টাকা লুট করার সময় হাতেনাতে ধরা পরল দশমী ঘাট এলাকার এক যুবক। পথ চলতি সাধারণ মানুষদের জন্য স্মার্ট সিটি প্রকল্পে আগরতলা পৌরনিগম ডিমসাগর এলাকায় নির্মাণ করে ওয়াটার এটিএম। মাত্র এক টাকার বিনিময়ে এই ওয়াটার এটিএম থেকে জল সংগ্রহ করতে পারছেন সাধারণ মানুষ। আর এই এটিএমে সংগ্রহীত অর্থে এবার থাবা বসালো এই যুবক। যদিও পাকা হাতে এই চুরির কাজ সম্পন্ন করতে পারেনি যুবকটি। স্থানীয় কিছু লোক বিষয়টি প্রত্যক্ষ করে যুবকটিকে আটক করে ফেলে। জানা যায় ধৃত যুবকের বাড়ি আগরতলা দশমী ঘাট এলাকায়। ওয়াটার এটিএম থেকে টাকা লুট করার সময় ধৃত যুবককে আটক করে স্থানীয়রা খবর দেয় পুলিশকে। পরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে যুবকটিকে আটক করে থানায় নিয়ে যায়। নেশার জন্য টাকা জোগাড় করার জন্য চুরি করতে গিয়ে যুবক ধরা পড়ার ঘটনায় স্বাভাবিকভাবেই গোটা এলাকায় চাঞ্চল্য দেখা দেয়।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...