স্ব সহায়ক দলের দুই দিনের কর্মশালা

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-আগরতলা পৌরনিগমের কনফারেন্স হলে সোমবার থেকে শুরু হল বাছাই করা তিনটি স্ব সহায়ক দলের প্রতিনিধিদের নিয়ে দুই দিনের বিশেষ কর্মশালা। এদিনের এই কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পৌর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত। উপস্থিত ছিলেন নিগমের মেয়র ইন কাউন্সিল স্বপ্না সেন সরকার সহ আরো অন্যান্যরা। আগরতলা পৌর নিগম এলাকায় বর্তমানে স্ব সহায়ক দলের সংখ্যা রয়েছে ১১১৫ টি। পর্যায়ক্রমে সব কয়টি গ্রুপকেই এধরনের প্রশিক্ষণের আওতায় আনা হবে। লক্ষ্য একটাই দলের সদস্যদের আত্মনির্ভর করে তোলা। এদিন কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করে ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত বলেন, দেশের ও রাজ্যের সরকার মহিলাদের স্বয়ংভর করে তোলার জন্য কাজ করে চলেছে। মহিলাদের সবচেয়ে বেশি অগ্রাধিকার দেয় বর্তমান সরকার। প্রশাসনিক ক্ষমতা থেকে শুরু করে সব দিক দিয়েই মহিলারা এখন প্রায় প্রথম সারিতে। তাই এই সুযোগে কাজে লাগাতে হবে মহিলাদের।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...