আমবাসায় জনসংখ্যা দিবস উদযাপন

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-
১১ই জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস। বিশ্বের বিভিন্ন প্রান্তের সাথে রাজ্যেও নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত দিনটি। দিবসটি উপলক্ষ্যে আমবাসা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে আয়োজন করা হয় এক রেলি ও আলোচনা সভা। এই রেলিতে আশা কর্মীরা বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে জনসংখ্যা নিয়ন্ত্রণের বার্তা তুলে ধরেন। রেলিতে উপস্থিত ছিলেন আমবাসা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের এমওআইসি চিকিৎসক কমল হালাম । এদিন রেলিটি আমবাসার বিভিন্ন পথ পরিক্রমা করে। পাশাপাশি একটি গাড়িতে ফ্লেক্স ফেস্টুন লাগিয়ে মহকুমার বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে জন্ম নিয়ন্ত্রণের বার্তা পৌঁছে দেন। চিকিৎসক কমল হালাম জানান প্রত্যেক বছর ১১ জুলাই ওয়ার্ল্ড পপুলেশন ডে পালন করা হয়ে থাকে। এদিনের এই রেলের মাধ্যমে বিশ্বে ক্রমবর্ধমান জনসংখ্যা নিয়ন্ত্রণের বার্তা তুলে ধরা হচ্ছে বলে এদিন জানান তিনি।

Share post:

Subscribe

AD

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...