দুর্বৃত্তদের অতর্কিত হামলায় আহত এক ব্যক্তি

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-স্থানীয় দুর্বৃত্তদের হাতে অতর্কিতে হামলার শিকার এক ব্যাক্তি। হাঁপানিয়া সুকান্ত পল্লীর বাসিন্দা বাবুল সাহাকে প্রচন্ড ভাবে মারধোর করে স্থানীয় দুর্বৃত্তরা এবং তাকে লাঠি সোটা দিয়ে অতর্কিত হামলা করে প্রানে মারার চেষ্টা করে বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় বর্তমানে হাঁপানিয়া হাসপাতালে চিকিৎসাধীন এই ব্যাক্তি। এই ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে। আহত ব্যক্তি জানান শনিবার রাতে জুটমিলের সামনে তিনি কিছু কেনা কাটা করার জন্য আসলে তাকে ডেকে নিয়ে গিয়ে হঠাৎ করে আক্রমণ করে স্থানীয় কয়েকজন যুবক। নেশাগ্রস্থ অবস্থায় ছিল তারা এবং তাকে কাঠের টুকরো ও লাঠি সোটা দিয়ে প্রানে মারার চেষ্টা করে। এদিকে এই বিষয়টি আমতলি থানায়ও জানানো হলেও এখনো পুলিশ কোন পদক্ষেপ গ্রহণ করে নি বলে অভিযোগ।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...