হাইকোর্ট বারের নির্বাচন ৬ আগস্ট

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-
ত্রিপুরা হাইকোর্ট বার এসোসিয়েশনের নতুন কার্যকরী কমিটি গঠনের জন্য অনুষ্ঠিত হবে নির্বাচন। শুক্রবার আনুষ্ঠানিকভাবে নির্বাচনের নির্ঘণ্ট এসোসিয়েশনের সচিব প্রণবাশীষ মজুমদার। নির্বাচন পরিচালনার জন্য রিটার্নিং অফিসার নিয়োগ করা হয়েছে আইনজীবী নেপাল মজুমদারকে। সরকারি রিটার্নিং অফিসার হিসেবে রয়েছে আইনজীবী রাজকুমার প্রসেনজিৎ সিং রাজশ্রী পুরকায়স্থ। ঘোষিত নির্ঘণ্ট অনুযায়ী আগামী ৬ আগস্ট সকাল সাড়ে নয়টা থেকে বেলা দেড়টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। এদিন ভোট গ্রহণ প্রক্রিয়া শেষ হবার পর বেলা আড়াইটায় গণনা। আগামী ১১ জুলাই থেকে ২৫ শে জুলাই মনোনয়নপত্র সংগ্রহের সময়সীমা ধার্য করা হয়। মনোনয়ন দাখিল ২৭ জুলাই থেকে ২৮ জুলাই বেলা সাড়ে দশটা থেকে সাড়ে চারটা পর্যন্ত। ২৯ জুলাই মনোনয়নপত্র পরীক্ষা-নিরীক্ষা। মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা ধার্য করা হয়েছে ৩০ জুলাই ও পহেলা আগস্ট। ৬ আগস্ট সকালে সাধারণ সভা শেষ হবার পর সাড়ে নয়টা থেকে শুরু হবে ভোট গ্রহণ।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...