টি সি এর বিরুদ্ধে তোপ ফ্রেন্ডস ইউনিয়নের

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-রাজ্য ক্রিকেটের অভিভাবক সংস্থা তথা কোটিপতি সংগঠন হলো ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন। গত কয়েক বছর ধরে ক্রিকেট এসোসিয়েশনের কর্মকর্তাদের কাজকর্ম নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। সরাসরি টিসি এর কাজকর্ম নিয়ে সোচ্চার হল ক্রিকেট সংস্থা অনুমোদিত ক্রীড়া সংগঠন ফ্রেন্ডস ইউনিয়ন। আগরতলা প্রেস ক্লাবে সোমবার এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে টিসি এর বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিলেন ইউনিয়নের কর্মকর্তারা। তাদের অভিযোগ টি সি এ তে এখন একনায়কতন্ত্র প্রথা চালু হয়েছে। এতে ক্রিকেটের চূড়ান্ত ক্ষতি হচ্ছে। ক্লাবগুলি আর্থিক সংকটে ভুগছে। আর এসব কিছুই হচ্ছে যোগ্য লোকের অভাবে। তাদের আরো অভিযোগ, গ্রামীণ ক্রিকেটের উন্নতির লক্ষ্যে স্পটার নিয়োগে যথেষ্ট দুর্নীতি হয়েছে। শুধু তাই নয়, এই স্পটার নিয়োগের মধ্য দিয়ে টাকার অপব্যবহার হচ্ছে। ক্রিকেটের কোন উন্নতি হচ্ছে না এতে। একটা উদ্দেশ্য নিয়েই স্পটার নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাংবাদিক সম্মেলনে ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাবের সভাপতি এদিন আরো অভিযোগ করে বলেন ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনে এখন চরম অরাজকতা চলছে। আদালতের নির্দেশ পর্যন্ত মানছে না তারা। এরকম একগুচ্ছ অভিযোগ এনে ইউনিয়নের সভাপতি দাবি করেন অবিলম্বে দ্রুত ক্লাব ক্রিকেট চালু করার এবং ক্লাব গুলির বকেয়া অনুদান মিটিয়ে দেবার।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...