23 শে আগস্ট দিল্লি চলো অভিযানের ডাক দিল আইপিএফটি

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- শনিবার রাজধানী আগরতলা প্রেসক্লাবে রাজ্যের শাসকদলের জোট শরিক আইপিএফটি এক সাংবাদিক বৈঠকে মিলিত হন। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন দলের সভাপতি নরেন্দ্র চন্দ্র দেববর্মা। এদিন সংবাদমাধ্যমের সামনে আইপিএফটি দল 23 আগস্ট এবছর তিপ্রাল্যাণ্ড দিবসে দিল্লি চলো অভিযানের ডাক দেন। কেননা রাজ্যের এ ডি সি এলাকাকে নিয়ে পৃথক রাজ্যের দাবির স্লোগানকে সামনে রেখে রাজনৈতিক ময়দান বরাবরই গরম করে থাকে বর্তমান সরকারের জোট শরিক আইপিএফটি। তাছাড়া 2018 বিধানসভা নির্বাচনেও এই দাবি সামনে রেখে লড়াই করেছিল উপজাতি ভিত্তিক এই দল। প্রতিবছর তারা 23 আগস্ট তিপ্রাল্যান্ড দাবি দিবস পালন করে থাকে, তবে এ বছর ত্রিপুরায় নয় সরাসরি দিল্লি চলো অভিযানে ডাক দিল আইপিএফটি। তারই পরিপেক্ষিতে শনিবার আগরতলা প্রেসক্লাবে দলের কেন্দ্রীয় কার্যকরী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয় এবং এই কর্মসূচি সঠিকভাবে রূপায়নের জন্য শনিবার বৈঠক করে আইপিএফটি।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...