অসমে বন্যা পরিস্থিতির জেরে ২৮টি জেলার ১৮.৯৪ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত

Date:

জনতার কলম ওয়েবডেস্ক :- অসমে বন্যায় আরও নয় জনের মৃত্যু। এনিয়ে রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫৪। শুক্রবার এমনই জানিয়েছে অসম রাজ্য বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ।অসমের হোজাই, নলবাড়ি, বাজালি, ধুবরি, কামরুপ, কোকড়াঝাড়, সোনিতপুর জেলা থেকে প্রাণহানির খবর পাওয়া গেছে।বন্যা পরিস্থিতির জেরে ২৮টি জেলার ১৮.৯৪ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত।এদিন সকাল ৬টায় প্রধানমন্ত্রী ফোন করে অসমের বন্যা পরিস্থিতির কথা জানতে চেয়ে কেন্দ্রের তরফে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।বন্যার জেরে এই মুহূর্তে অসমের ২ হাজার ৯৩০টি গ্রাম জলের তলায়।বন্যা-কবলিত জেলার ৪৩৩৩৮.৩৯ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে।রাজ্যের বেকি, মানস, পালগাদিয়া, পুথিমারি, জিয়া ভারালি, কপিলি ও ব্রহ্মপুত্র নদ-নদীর জল বিপদসীমার ওপর দিয়ে বইছে।বন্যায় ১,০৮,১০৪ মানুষ ক্ষতিগ্রস্ত। তাঁরা জেলা প্রশাসনের তৈরি ৩৭৩টি ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন।শুধুমাত্র বাজালি জেলাতেই ৩.৫৫ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত। এর পরে দারাংয়ে ২.৯০ লক্ষ মানুষ, গোয়ালপাড়ায় ১.৮৪ লক্ষ মানুষ, বরপেটায় ১.৬৯ লক্ষ মানুষ, নলবাড়িতে ১.২৩ লক্ষ মানুষ, কামরুপের ১.১৯ লক্ষা মানুষ ও হোজাই জেলার ১.০৫ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত।অতিরিক্ত বৃষ্টির জেরে ডিমো হাসাও, গোয়ালপাড়া, হোজাই, কামরুপ ও কামরুপ (মেট্রোপলিটন)-এ ধস নামে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...