Connect with us

Uncategorized

বড় চমক কেন্দ্রের কর্ম সংস্থানের ঘোষণা প্রধানমন্ত্রী দপ্তরের

Published

on

জনতার কলম প্রতিনিধিঃ- বেকারদের কর্মসংস্থান নিয়ে বড় ঘোষণা দিলো প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি। বলা যায় মূল্যবৃদ্ধি, মুদ্রাস্ফীতি এবং বেকারত্বের ভারে ধুঁকছে অর্থনীতি। তার মধ্যেই এই বড় ঘোষণা প্রধানমন্ত্রীর দফতরের, যা হল আগামী দেড় বছরে সরকারি ক্ষেত্রে ১০ লক্ষ কর্মী নিয়োগ করা হবে বলে ঘোষণা করা হল। অতি তৎপরতার সঙ্গে নিয়োগকার্য শুরু করতে নরেন্দ্র মোদি নির্দেশ দিয়েছেন বলে জানানো হয়েছে। যদিও এ নিয়ে মোদি সরকারকে তীব্র কটাক্ষ করেছেন বিরোধীরা।