Connect with us

Uncategorized

বাড়ি বাড়ি প্রচারে তৃণমূল কংগ্রেস প্রার্থী সংহিতা ব্যানার্জি

Published

on

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- আসন্ন উপনির্বাচনকে সামনে রেখে বাড়ি বাড়ি প্রচার অভিযানে বের হলো তৃণমূল কংগ্রেস, শুধু রাজধানীতে নয় যে চারটি কেন্দ্রে উপ-নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে সেই কেন্দ্রে ও শুরু হয়েছে বাড়ি বাড়ি প্রচার অভিযান। তারই পরিপ্রেক্ষিতে বুধবার ৮ বড়দোয়ালী কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী সংহিতা ব্যানার্জি বাড়ি বাড়ি প্রচারে বের হন, উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস সভাপতি সুবল ভৌমিকসহ অন্যান্য নেতৃত্বরা। এদিন সুবল ভৌমিক সংবাদমাধ্যমকে জানান বিগত চার বছরে বিজেপি আইপিএফটি জোট সরকারের আমলে রাজ্যে গণতন্ত্র বিপন্ন, আইনের শাসন নেই, তাছাড়া মা বোনেদের কোন সুরক্ষা বিধি নেই। তাই রাজ্যের মানুষ এই গণতন্ত্রবিরোধী সরকারকে চায় না, রাজ্যের মানুষের জন্য একমাত্র বিকল্প হল তৃণমূল কংগ্রেস। তাই আসন্ন উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা বিপুল ভোটে জয়যুক্ত হবে বলে আশা ব্যক্ত করেন।