তিন ঘন্টার জন্য যুদ্ধ থামিয়ে ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

Date:

জনতার কলম প্রতিনিধিঃ- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়া-ইউক্রেন যুদ্ধ তিন ঘণ্টার জন্য বন্ধ করেছিলেন। ভারতীয় শিক্ষার্থীরা যাতে ইউক্রেন থেকে নিরাপদে ফিরে আসতে পারে সেইজন্য এই কাজ করেন তিনি। শুক্রবার পাটনায় এক সাংবাদিক সম্মেলনে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ এই কথা বলেন। প্রসাদ বলেন যুদ্ধের চরম সময় বিপুল সংখ্যক ভারতীয় মেডিকেল ছাত্র ইউক্রেনে আটকে পড়েন। সেই সময় আটকে পড়া মেডিকেল শিক্ষার্থীদের উদ্ধার করা ভারত সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ ছিল। পড়ুয়াদেরকে সেই দেশ থেকে বের করে আনার জন্য ইউক্রেন এবং রাশিয়ায় নিযুক্ত ভারতের হাইকমিশনারদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। তাদের সঙ্গে এই কাজের পরিকল্পনা প্রসঙ্গে কথা বলার সময় তিনি বলেন যুদ্ধবিরতি হলেই এই কাজ সম্ভব। প্রসাদ আরও বলেন, প্রধানমন্ত্রী এই কাজ করতে পেরেছেন।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...