দাবি পূরণ না হলে করা হবে রাস্তা অবরোধ, সাংবাদিক সম্মেলনে জানালেন ডিপ্রাইভ রিটার্নিং মুভমেন্ট কমিটি

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- ডিপ্রাইভ রিটার্নিং মুভমেন্ট কমিটির পক্ষ থেকে আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে ডি আর এম সি সংগঠনের সাধারন সম্পাদক অমিত রিয়াং বলেন বিগত কিছু দিন আগে সাংবাদিক সম্মেলন করে ৫ই জুন আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধের ডাক দিয়েছিলেন। তারই পরিপ্রেক্ষিতে রাজ্যের মুখ্যমন্ত্রী তাদেরকে আগামী ১৩ই জুন বৈঠকের কথা জানানো হয়। আগামী ১৩ জুন ডি আর এম সি সংগঠনের যেই সমস্ত দাবি গুলো যদি না মানা হয় তা হলে তারা আগামী ২১ জুন আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করবেন বলে সাংবাদিক সম্মেলনে জানান। পাশাপাশি তিনি আরো বলেন বিগত অনেক বছর ধরে তারা তাদের দাবিগুলো নিয়ে রাজ্য সরকারের কাছে গিয়ে ও সঠিক সমাধান হয়নি, তাই তারা এখন রাজ্যের মুখ্যমন্ত্রীর দিকে তাকিয়ে আছেন।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...