ইসলামাবাদকে হুঁশিয়ারি ভারতের

Date:

জনতার কলম প্রতিনিধিঃ-শিখ সম্প্রদায়ের দুই ব্যবসায়ীকে পাকিস্তানে ‘নৃশংস’ ভাবে খুনের ঘটনার নিন্দা করল ভারত।ইসলামাবাদকে চূড়ান্ত হুঁশিয়ারি দিল নয়াদিল্লি। দোষীদের কঠোর শাস্তির দাবি জানাল বিদেশ মন্ত্রক। জানা যায় পাকিস্তানের উত্তর-পশ্চিমাংশের খাইবার-পাখতুনখোওয়া অঞ্চলে দু’জন শিখ ব্যবসায়ীকে ‘নৃশংস’ ভাবে খুন করে দুষ্কৃতীরা।নিহতদের নাম সলজিৎ সিং এবং রঞ্জিত সিং। পুলিস জানায়, আফগান সীমান্তের কাছে সংখ্যালঘু সম্প্রদায়ের ওই দুই ব্যক্তকে খুন করেছে জঙ্গিরা। এই ঘটনারই তীব্র সমালোচনা করেন বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী, তিনি বলেন, “পাকিস্তানে সংখ্য়ালঘু শিখ সম্প্রদায়ের উপর হামলা নিন্দাজনক। দুঃখের বিষয় হল এই ধরনের ঘটনা প্রথম নয়। পাকিস্তান সরকার সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করুক।” একই সঙ্গে দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তিনি। ঘটনার নিন্দা করেছেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফও।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...