আত্মনির্ভরতার নিদর্শন রাজ্যে , গো পালন করে চালাচ্ছে সংসার

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি : বর্তমান বিজেপি সরকারের আমলে সরকারী চাকুরী যোগ্যতার নিরিখে প্রদান করা হচ্ছে, কেননা কোন একটি দপ্তর চালাতে গেলে সঠিক জ্ঞানের প্রয়োজন আর জ্ঞান থাকলেই দপ্তরের পরিষেবা দশের মধ্যে সমানভাবে বন্টন করে দেওয়ার হিসাব নিকাশ মাথায় থাকে। কিন্তু পড়াশোনা করেও চাকরি নেই এমনই এক চাঞ্চল্যকর অভিযোগ পূর্ব চাঁনমারি এলাকার নারায়ণ দেবনাথ নামক এক যুবকের, তা সত্বেও কিন্তু বর্তমান বিজেপি সরকারের আত্মনির্ভরতা প্রকল্পের এক জীবন্ত নিদর্শন দিয়েছেন তিনি জানা যায় বিগত 25 বছর যাবত তিনি গো প্রতিপালন করে আসছেন, তা থেকে প্রতিদিন 18 থেকে 19 লিটার যে দুধ পাওয়া যায় তা বিক্রি করে দুই ছেলে, মা, এবং স্ত্রী সমেত 5 জনের সংসার প্রতিপালন করছেন, উনার আরও অভিযোগ সরকারের কাছে একাধিকবার লোনের জন্য আবেদন করার পরও আশ্বাস ছাড়া কিছুই পাইনি। তা সত্ত্বেও আজ অবধি তিনি হার না মানা কঠোর পরিশ্রম করে চলছেন, তারপর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বেকার ছেলে মেয়েদের প্রতি বার্তা দেন যে চাকরির পেছনে না ছুটে নিজের প্রতিভাকে কাজে লাগিয়ে বর্তমান বিজেপি সরকারের আত্মনির্ভর প্রকল্পের দিকে পা বাড়িয়ে কোন কিছু করে দেখানোর মানসিকতা যেন নিজের মধ্যে জাগ্রত করে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...