প্লে অফের দৌড়ে টিকে রইল দিল্লী

Date:

জনতার কলম প্রতিনিধঃ- আইপিএলের 2022 এর ৫৮ তম ম্যাচে রাজস্থান রয়্যালসকে হারিয়ে প্লে – অফের দৌড়ে নিজেদের অস্তিত্বের জানান দিলো ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালস । এদিন দুই অজি তারকার তান্ডবে জিতলো দিল্লি। এদিনের ম্যাচটি অনুষ্ঠিত হয় ডিওয়াই পাতিল স্টেডিয়ামে। এদিন অজি তারকা অল – রাউন্ডার মিচেল মার্শ প্রথমে বল হাতে নিজের কাজটা করেন রাজস্থানের ইনিংসে । এরপর ব্যাট হাতেও অনবদ্য পারফর্ম করে গেলেন মার্শ । আর তাঁকে যোগ্য সঙ্গ দিয়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়লেন ডেভিড ওয়ার্নার । একদিকে টুপটাপ চার – ছয়ের বৃষ্টি ঝরছিল মার্শের ব্যাট থেকে । সুযোগ পেয়ে ওয়ার্নারও হাত খুলছিলেন মাঝে মধ্যেই । দ্বিতীয় উইকেটে মার্শ ও ওয়ার্নারের ১৪৪ রানের দুরন্ত পার্টনারশিপটাই দিল্লীর জয় এনে দেয়।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...