রেকর্ড পতন টাকার , প্রধানমন্ত্রীকে কটাক্ষ বিরোধীদের

Date:

জনতার কলম প্রতিনিধি:- মার্কিন ডলারের তুলনায় রেকর্ড পতন হল টাকার । ৫১ পয়সা পড়ে এক ডলার পিছু টাকার দাম দাঁড়িয়েছে ৭৭ টাকা ৪১ পয়সা। যা এখনও পর্যন্ত মার্কিন ডলারের তুলনায় টাকার দামের সর্বনিম্ন পতন। পাশাপাশি, বাজার খোলার পর সেনসেক্স ও পড়েছে ৭১৩ পয়েন্টের বেশি। নিফটি পড়েছে ২৪৮ পয়েন্ট। এদিন বাজার খোলার আগে স্টক মার্কেট লাল চিহ্নে শুরু করে। NSE-এর নিফটি 183.60 পয়েন্টের পতনের সাথে 16227-এর স্তরে ট্রেড করত শুরু করে। একই সময় BSE-র সেনসেক্স 575 পয়েন্ট পড়ে যায়। তাছাড়া এদিন বাজার খুলতেই সবচেয়ে বড় পতন দেখা গেছে মেটাল স্টকগুলিতে। তারা 2.75 শতাংশের বিশাল পতনের সঙ্গে ব্যবসা করছে। PSU ব্যাঙ্কের শেয়ার 2.26 শতাংশ ও তেল ও গ্যাসের শেয়ারগুলি 2 শতাংশ কমেছে। আজ এনএসইর সব সেক্টরাল সূচকের ধস নেমেছে। এদিকে, টাকার রেকর্ড পতন নিয়ে মোদি সরকারকে কটাক্ষ ছুঁড়েছেন বিরোধীরা।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...