মূল্য বৃদ্ধির প্রতিবাদে রাস্তায় নামল প্রদেশ কংগ্রেস

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ-রাজ্যে দিন দিন বাড়ছে পেট্রোল ডিজেলসহ নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য। নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। এবার এই মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে রাজপথে নামলো কংগ্রেস নেতা- কর্মীরা। মঙ্গলবার প্রদেশ কংগ্রেসের উদ্যোগে আগরতলা শহরে হয় বিক্ষোভ মিছিল। এদিন কংগ্রেস ভবের সামনে থেকে মিছিল বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করেন নেতা- কর্মীরা। মিছিলে পা মিলান প্রাক্তন বিধায়ক আশিস কুমার সাহা, লক্ষ্মি নাগ, রাধেশ্যাম সাহা, ছাত্র নেতা সম্রাট রায় সহ অন্যান্যরা। স্লোগান উঠে মেহেঙ্গাই মুক্ত ভারত গড়ে তোলার। এদিন সংবাদ মাধ্যমের সামনে প্রাক্তন বিধায়ক আশিস সাহা মূল্য বৃদ্ধি ইস্যুতে কেন্দ্র- রাজ্য সরকারের সমালোচনা করে, তিনি বলেন, যারা ডাবল ইঞ্জিনের কথা বলেছে তারা ডাবল ফেইলুর হয়েছে। কংগ্রেস দল দেশব্যাপী আন্দোলন চালিয়ে যাবে। রাজ্যে এই আন্দোলন ক্রমবর্ধমান চলবে। ধারাবাহিক ভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার বার্তা দিলেন আশিস সাহা।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...