রাতের আঁধারে রাজধানীর ব্যাস্ততম এলাকার মোবাইলের দোকানে চুরির ঘটনা

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- নিশিকুটুম্বদের বাড়বাড়ন্তে অতিষ্ঠ রাজধানীর মানুষ। বাড়িঘর, সরকারি দপ্তর, দোকানপাট, রক্ষা পায়নি মন্দিরও এই নিশিকুটুম্বদের হাত থেকে। প্রতিদিন কোন না কোন জায়গায় ঘটে চলছে চুরির ঘটনা , প্রশাসনের দ্বারস্থ হলেও প্রশাসন লোক দেখানো তদন্ত চালিয়ে শীতঘুমে মগ্ন হয়ে যায়। রাজ্যের পুলিশ প্রশাসনের এই খামখেয়ালীপন্ন মনোভাবের ফলে সাহস বেড়েই চলছে দিন দিন নিশিকুটুম্বদের , সেক্ষেত্রে বাড়ছে চুরির ঘটনা। জানা যায় রবিবার রাতে রাজধানীর কের চৌমুহনী এলাকায় একটি মোবাইলের দোকানের শাটার ভেঙ্গে প্রায় ৫ লক্ষ্য টাকার মোবাইল চুরি করে নিয়ে যায় চুরের দল। দোকানের মালিকের নাম সুমন বৈদ্য। দোকানের মালিক সংবাদ মাধ্যমের সামনে বলেন রাজধানীর ব্যাস্ততম এলাকায় এ ধরণের চুরি মানা যায় না , এবং প্রশাসনের টহলদারি নিয়ে সন্দেহ প্রকাশ করেন তিনি।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...