হিংসায় পুড়ছে পাকিস্তান, আইপিএলকে চ্যালেঞ্জ পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রধানের

Date:

জনতার কলম প্রতিনিধিঃ- ২০০৮ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হওয়ার পর বিশ্ব ক্রিকেটে বড় পরিবর্তন আসে। এই টুর্নামেন্টের পরেই বিশ্ব জুড়ে টি-টোয়েন্টি লিগের দরজা খুলে যায় এবং বিভিন্ন ক্রিকেট খেলিয়ে দেশ তাদের টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরু করে। অস্ট্রেলিয়া (বিগ ব্যাশ লিগ), ইংল্যান্ড (টি-টোয়েন্টি ব্লাস্ট), ওয়েস্ট ইন্ডিজ (ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ), পাকিস্তান (পাকিস্তান সুপার লিগ) এবং বাংলাদেশ (বিপিএল) এর মতো দলগুলো সফল ভাবে টি-টোয়েন্টি টুর্নামেন্ট করছে। তবে আইপিএলের মতো জনপ্রিয়তা হয়তো আর কোনও টি-টোয়েন্টি লিগই পায়নি। ভারতীয় টি-টোয়েন্টি লিগে বিশ্বের সেরা খেলোয়াড়রা একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে বিশ্বের অন্যান্য লিগগুলি কিন্তু আইপিএলকে তার শীর্ষ স্থান থেকে সরানোর চেষ্টা করে চলেছে। এর মধ্যে একটি হল পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান রমিজ রাজা রীতিমতো হুমকি দিয়ে বলেছেন, তাঁরাও এ বার ক্রিকেটারদের নিলাম শুরু করবেন। আর সেই সঙ্গেই আইপিএলের একচেটিয়া আধিপত্যের অবসান ঘটাবেন। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান বলেছেন, ‘আমাদের আরও বেশি সম্পত্তির পরিমাণ বাড়াতে হবে। তহবিলের জন্য আইসিসি এবং পিএসএল থেকে প্রাপ্য টাকা ছাড়া আমাদের আর কিছুই নেই। আমি পিএসএলের পরের সংস্করণ থেকে নিলামের ব্যবস্থা করতে চাই। সেই মডেলই চালু করতে চাই। আমরা এই নিয়ে আলোচনা করতে ফ্র্যাঞ্চাইজিগুলোর মালিকদের সঙ্গে বসব।’ রামিজ যোগ করেছেন, ‘এটা টাকার খেলা। আমরা যদি পিএসএলকে নিলামের মডেলে নিয়ে যাই, টাকা বাড়াই, তবে আমি এটি আইপিএলের সঙ্গে এক সারিতে রাখতে পারব। এবং তার পরে আমরা দেখব কে পিএসএলের চেয়ে আইপিএল বেশি পছন্দ করে ।’

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...