কল্যাণপুরে পলাতক তিন সন্তানের জনক ধর্ষণ মামলায় গ্রেপ্তার

Date:

জনতার কলম ত্রিপুরা কল্যাণপুর প্রতিনিধি : – কল্যাণপুরে পলাতক তিন সন্তানের জনক ধর্ষণ মামলায় গ্রেপ্তার।ফের পলাতক আসামি কল্যাণপুর থানার পুলিশের জালে। আবারো একটি সাফল্যের খাতায় নাম লিখল খোয়াই জেলার কল্যাণপুর থানা। প্রায় এক বছর পর ধর্ষণের মামলাযর আসামিকে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়। এখন আসা যাক আসল প্রসঙ্গে। রবিবার গভীর রাতে কল্যাণপুর থানার এস আই বিশ্বজিৎ দাস সহ পুলিশ টি এস আর বাহিনী গোপন সংবাদের ভিত্তিতে কল্যাণপুর থানা এলাকার উত্তর মহারানীপুর উপজাতি জনপদে অভিযান চালায়। অভিযানের সাফল্য আসে পুলিশের। দীর্ঘদিন ধরে পলাতক ছিল আসামি। শেষ পর্যন্ত পুলিশ ধর্ষণ মামলায় আসামি ধনঞ্জয় দেববর্মা। পিতা-মৃত যুগেন্দ্র দেববর্মা। বয়স ৪০। বাড়ি উপজাতি জনপদ উত্তর মহারানীপুরের মঙ্গল পাড়াতে। সে বর্তমানে তিন সন্তানের জনক। তার বিরুদ্ধে প্রায় এক বছর পূর্বে একই পাড়ার বাসিন্দা তার বন্ধু কল্যাণপুর থানায় ধর্ষণের মামলা রুজু করে। যার মামলা নং ১৯/২০২১। যথারীতি পুলিশ ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ এবং ৫০৬ নং ধারায় মামলা গ্রহণ করে। পুলিশ সূত্রে জানা যায়১৩/০৩/২০২১ তারিখ রাতে এক মহিলাকে ধর্ষণ করে বলে অভিযোগ। তৎকালীন সময়ে মহিলার মেডিকেল চেকআপ ও করেছিল পুলিশ। কিন্তু মামলা হবার পর পলাতক ছিল আসামি। আজ সোমবার সকালে কল্যাণপুর থানার পুলিশ ধনঞ্জয় দেববর্মা কে মেডিকেল চেকআপ করার পর খোয়াই আদালতে প্রেরণ করে। যেহেতু উপজাতি জনপদ সেহেতু তাকে গ্রেপ্তার করতে পুলিশকে যথেষ্ট বেগ পেতে হয়। কল্যাণপুর থানার এস আই বিশ্বজিৎ দাস এক সাক্ষাৎকারে জানান প্রায় এক বছর পূর্বে মহারানীপুরের বাসিন্দা ধনঞ্জয় দেববর্মা পাড়ার এক মহিলার সাথে ধর্ষণ করে এবং ওই মহিলা যথারীতি তৎকালীন সময়ে কল্যাণপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে। এরপর থেকে সে পলাতক ছিল। গতকাল রাতে আমরা তারে গ্রেফতার করি।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...