কল্যাণপুর থানার জুয়া বিরোধী অভিযানে আটক এক ব্যক্তি

Date:

জনতার কলম ত্রিপুরা, কল্যাণপুর প্রতিনিধি :-পুলিশের জুয়া বিরোধী অভিযান। খবরে প্রকাশ বৃহস্পতিবার বিকেলে কল্যাণপুর থানার পুলিশ বাগান বাজার এলাকায় ডিউটি করতে যায়। এমতাবস্থায় কল্যাণপুর থানার এসআই প্রিয় রঞ্জন সাহা সহ পুলিশকর্মীরা দেখেন বাগান বাজার থেকে চা বাগান হয়ে যাবার পথে মাইজ লাইন এলাকার মাঠে কিছু লোক জড়ো হয় কি একটা খেলছিল। পুলিশ এগিয়ে যেতেই সবাই পালিয়ে যায়। পুলিশের বোধগম্য হলো যে এখানে জুয়া খেলা চলছিল। অবশেষে টাকা তাস সহ পালিয়ে যাবার পথে একজনকে আটক করতে সমর্থ হয় পুলিশ। পুলিশ আধিকারিক প্রিয় রঞ্জন সাহা জানান উনার নাম যুধিষ্ঠির তাঁতি ।বয়স ৬৫। বাড়ি বাগানবাজার আমতলী। যথারীতি এই ব্যক্তিকে পুলিশ কিছু টাকা সহ গ্রেপ্তার করে। আদালতে উনার বিরুদ্ধে প্রসিকিউশনের রিপোর্ট পাঠানো হবে। আর এমন অভিযান জারী থাকবে বলে তিনি জানান।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...