হূদরোগে আক্রান্ত হয়ে চলে গেলেন কিংবদন্তি লেগস্পিনার শেন ওয়ার্ন

Date:

জনতার কলম প্রতিনিধিঃ- চলে গেলেন কিংবদন্তি ক্রিকেটার শেন ওয়ার্ন। তিনি ছিলেন অস্ট্রেলিয়া ক্রিকেট টিমের অন্যতম সফলতা ক্রিকেটার। বলা যায় উনার প্রয়াণে অস্ট্রেলিয়া ক্রিকেট ব্যাপক ক্ষতি হয়েছে বলে। জানা যায় আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন কিংবদন্তি লেগস্পিনার শেন ওয়ার্ন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫২ বছর। অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগস্পিনার ছিলেন তাইল্যান্ডে। সেখানেই তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন বলে সূত্রের খবর। শেন ওয়ার্ন উনার জীবনকালে অস্ট্রেলিয়ার হয়ে ১৪৫ টেস্টে ৭০৮ উইকেট নিয়েছেন, টেস্ট ক্রিকেটের ইতিহাসে তিনি বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি। শ্রীলঙ্কার মুথাইয়া মুরলীধরনের পরেই। মুরলীধরন টেস্টে ৮০০ উইকেট নিয়েছেন। সেরা বোলিং ৭১ রানের বিনিময়ে ৮ উইকেট। একটা সময় বিশ্বকে শাসন করেছেন তিন স্পিনার। মুরলী, ওয়ার্ন ও ভারতের অনিল কুম্বলে। তিনজনের মধ্যে কে বিশ্বের সেরা, তা নিয়ে তর্কের ঝড়ও উঠেছে। অনেকেই মনে করেন, শতাব্দীর সেরা বলটি বেরিয়েছিল ওয়ার্নের হাত থেকে। যে ডেলিভারিতে তিনি মাইক গ্যাটিংকে বোল্ড করেছিলেন। টেস্টের পাশাপাশি ওয়ান ডে-তেও একইরকম সাফল্য। ১৯৪টি ওয়ান ডে ম্যাচ খেলে ২৯৩ উইকেট নিয়েছিলেন ওয়ার্ন। ওয়ান ডে-তে তাঁর সেরা বোলিং ৩৩ রানে ৫ উইকেট। সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ১০০১টি উইকেট নিয়েছেন লেগস্পিনার। একটা সময় সচিন তেন্ডুলকরের সঙ্গে ওয়ার্নের দ্বৈরথ বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা আকর্ষণ ছিল। তবে ১৯৯৮ সালের সফরে ব্যাট হাতে ওয়ার্নের ঘূর্ণির বিরুদ্ধে দুরন্ত পারফর্ম করেন সচিন। সেই সফরে সচিনের হাতে মার খেয়ে ওয়ার্নের সেই বিখ্যাত উক্তি। বলেছিলেন, স্বপ্নের মধ্যেও নাকি দেখছেন সচিন ব্যাট হাতে তাঁকে ওড়াচ্ছেন মাঠের বাইরে।অস্ট্রেলিয়ার হয়ে টি-টোয়েন্টি ক্রিকেট খেলেননি। কিন্তু ক্রিকেটের এই ফর্ম্যাটেও তিনি যে কতটা কার্যকরী আর সফল ছিলেন, তা বোঝা যায় একটি তথ্য থেকেই। প্রথম আইপিএলে তাঁর নেতৃত্বেই চ্যাম্পিয়ন হয়েছিল রাজস্থান রয়্যালস। নেতৃত্বের একটা আলাদা ঘরানা তৈরি করে দিয়েছিলেন ওয়ার্ন। তাঁর মৃত্যুতে সমগ্র বিশ্বে শোকের ছায়া বিরাজ করছে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...