পূর্ব আগরতলা থানায় পুলিশি জিজ্ঞাসাবাদের মুখোমুখি ইয়োথ তৃণমূল কংগ্রেস দলের নেতৃত্ব

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- তৃণমূল কংগ্রেস উদয়ের মুহূর্তে রাজ্যে এসেছিলেন তৃণমূল কংগ্রেসের তাবড় তাবড় তারকা নেতৃত্বরা , যার মধ্যে অন্যতম হল সায়নী ঘোষ। দলীয় কর্মসূচি চলাকালীন নেত্রীর উপর আক্রমণের প্রতিবাদ জানিয়ে সংগ্রাম করার পর যখন রাজ্যে ফিরে গিয়েছিলেন তখন তাদের নামে ত্রিপুরা পূর্ব থানা থেকে সমন যায় তাদের নামে সেই পরিপ্রেক্ষিতে আজ ত্রিপুরায় পৌঁছে পূর্ব আগরতলা থানায় পুলিশি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন ইয়োথ তৃণমূল কংগ্রেস দলের শক্তিপ্রতাপ সিং ও ছাত্রনেতা সুদীপ রাহা। এদিন সংবাদ মাধ্যমের মুখুমুখি হয়ে ইয়োথ তৃণমূল কংগ্রেস দলের শক্তিপ্রতাপ সিং ও ছাত্রনেতা সুদীপ রাহা বলেন যে মামলাগুলো ভিত্তিহীন যার সাথে তাদের কোন সম্পর্কই নেই সে বিষয়গুলো নিয়ে তাদেরকে জেরা করা হয়েছে বলে জানান এবং আমরা ভয় পাচ্ছি না যেকোন জেরার মুখোমুখি হতে আমরা প্রস্তুত। তাছাড়া আগামীদিনে মানুষের স্বার্থে এবং ত্রিপুরায় গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষে প্রতিনিয়ত লড়াই সংগ্রাম চালিয়ে যাওয়া ও তৃণমূল সুপ্রিম মমতা ব্যানার্জির হাত শক্ত করে ত্রিপুরা তৃণমূল কংগ্রেসের সরকার প্রতিষ্ঠা করে মূল লক্ষ্য বলে জানান ছাত্রনেতা সুদীপ রাহা।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...