মাদকমুক্ত ত্রিপুরা তৈরীর জন্য আমরা কোন পথকে বাদ রাখছি না – মুখ্যমন্ত্রী

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- আমতলী বাইপাসে নাকা-পয়েন্ট তল্লাশি চলাকালীন আমতলী থানার পুলিশ উৎ পেতে বসে থাকে। হঠাৎ পুলিশ একটি ক্রুজার গাড়ির রেজিস্টার নম্বর- TR01D3476 লক্ষ্য করে চালককে থামাতে বললে, কিন্তু চালক গাড়ি রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এই গাড়িতে তল্লাশি চালিয়ে ৪০ কার্টন থেকে ৪ হাজার বোতল ফেনসিডিল উদ্ধার করে আমতলী থানা পুলিশ। আমতলী থানার এসআই সুরেশ দেববর্মা, এসআই দিলীপ দাস ও এএসআই প্রদীপ দাসের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। উদ্ধারকৃত নিষিদ্ধ জিনিসের আনুমানিক মূল্য 10 লাখ টাকার বেশি হবে। পুলিশ মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এক বিবৃতিতে জানিয়েছেন মাদকমুক্ত ত্রিপুরা তৈরীর জন্য আমরা কোন পথকে বাদ রাখছি না। আমতলী পিএস কর্তৃক ৪০০০ নস ফেনসিডিল জব্দ করা হয়েছে এবং এনডিপিএস আইনে একটি মামলা নথিভুক্ত করা হয়েছে। বলা বাহুল্য রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যকে নেশামুক্ত করার বিষয়ে যথেষ্ট সচেতন এবং রাজ্য পুলিশ প্রশানকে এ বিষয়ে আরো বিশেষ নজরদারি দেওয়ার নির্দেশ দিয়েছেন বলে জানা। তাছাড়া তিনি এদিন এই প্রশংসনীয় কাজের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অভিনন্দন জানান।

Share post:

Subscribe

AD

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...