ইউক্রেন দখলের প্রস্তুতি রাশিয়ার

Date:

জনতার কলম প্রতিনিধিঃ- ইউক্রেন দখলের জন্য ইতিমধ্যেই সীমান্তে ৪০ শতাংশেরও বেশি রাশিয়ান সেনা মোতায়েন করা হয়েছে, এমনটাই জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের একজন প্রতিরক্ষা আধিকারিক। ওই আধিকারিক বলেন, রাশিয়া ইউক্রেনের সীমান্তের কাছে ইতিমধ্যেই সেনা মোতায়েনের কাজ শুরু করেছে। প্রায় ১ লক্ষ ৫০ হাজার সেনা মোতায়েন করেছে বলে দাবি ওই আধিকারিকের। এক রিপোর্টে বলা হয়েছে, মস্কো ইউক্রেন সীমান্তের কাছাকাছি ১২৫টি ব্যাটেলিয়নের দল রেখেছে। যা আগে ৬০টি ছিল। তাছাড়া ২০২১-এর নভেম্বরে কৃত্রিম উপগ্রহ থেকে তোলা ছবিতে দেখা যায়, ট্যাঙ্ক, যুদ্ধ সরঞ্জাম নিয়ে ইউক্রেন সীমান্তে অবস্থান করছে ১ লক্ষের বেশি রুশ সেনা। সেনা না সরালে অর্থনৈতিক নিষেধাজ্ঞা চাপানো হবে বলে সেই সময় রাশিয়াকে হুঁশিয়ারি দেন বাইডেন। কিন্তু রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিরাপত্তাজনিত কারণ দেখান। ইউক্রেনকে ন্যাটোর সদস্যপদ দেওয়া হলে এবং মধ্য ও পূর্ব ইউরোপ থেকে সেনা না সরালে, তাঁরাও সেনা সরাবেন না বলে জানিয়ে দেন পুতিন। এদিকে কৃত্রিম উপগ্রহ সংস্থা ম্যাক্সার জানিয়েছে, তিন দিক থেকে প্রায় ১ লক্ষ ৫০ হাজার সেনা মোতায়েন করে ইউক্রেনকে ঘিরে রেখেছে রাশিয়া। তার ছবি ধরা পড়েছে কৃত্রিম উপগ্রহে। তবে আক্রমণের প্রস্তুতি চলছে কি না, তা নিশ্চিত ভাবে জানাতে পারেনি তারা।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...