আমেদাবাদ বিস্ফোরণ মামলার রায়দান করলো আদালত

Date:

জনতার কলম প্রতিনিধি :- ১৩ বছরের পর শুক্রবার গুজরাতের আমদাবাদে ধারাবাহিক বিস্ফোরণ মামলায় রায়দান করল বিশেষ আদালত। দোষী সাব্যস্ত ৪৯ জনের মধ্যে ৩৮ জনেরই মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। বাকি ১১ জনের আজীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একসঙ্গে এত জনের মৃত্যুদণ্ড দেশে এর আগে হয়নি। রাজীব গাঁধী হত্যা মামলায় ২৬ জনের মৃত্যুদণ্ড দিয়েছিল আদালত। এবার একসঙ্গে ৩৮ জনের মৃত্যুদণ্ড দেওয়া হল। ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারা এবং ইউএপিএ আইন অনুযায়ী আজ সাজা দেওয়া হল। বিশেষ আদালতের বিচারপতি এ আর প্যাটেল আরও বলেছেন, ধারাবাহিক বিস্ফোরণে যাঁদের মৃত্যু হয়েছিল,তাঁদের পরিবারের লোকজনকে এক লক্ষ টাকা করে দিতে হবে। জানা যায় ২০০৮-এর ২৬ জুলাই একের পর এক বিস্ফোরণে কেঁপে ওঠে আমদাবাদ। ১ ঘণ্টা ১০ মিনিটের মধ্যে ২০টি জায়গায় বিস্ফোরণ ঘটে। এই ধারাবাহিক বিস্ফোরণে প্রাণ হারান ৫৬ জন। বিস্ফোরণে আহত হন ২৪০ জনের বেশি। এই ধারাবাহিক বিস্ফোরণের দায় স্বীকার করে জঙ্গি গোষ্ঠী হরকত-উল-জিহান্দ-আল-ইসলামি। তদন্তে জানা যায়, শুধু আমদাবাদ নয়, সুরাতেও ৪০টির বেশি বিস্ফোরণ ঘটানোর ছক ছিল জঙ্গিদের। কিন্তু প্রযুক্তিগত ত্রুটির কারণে সেই ছক বানচাল হয়ে যায়। ধরা পড়ার পর সবরমতী জেলে মাটির নিচে সুড়ঙ্গ খুঁড়ে পালানোর ছক কষে কয়েকজন অভিযুক্ত। যদিও সেই পরিকল্পনা ভেস্তে যায়।আমদাবাদ বিস্ফোরণ মামলায় অভিযুক্ত ৭৭ জনের মধ্যে ৪৯ জনকে দোষী সাব্যস্ত করে গুজরাতের বিশেষ আদালত। বাকি ২৮ জনকে বেকসুর খালাস ঘোষণা করা হয়।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...