রাজ্যে স্বৈরাচারী সরকারের শাসন চলছে- অমল চক্রবর্তী

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী সিপিআইএমের ২৩ তম রাজ্য সম্মেলন আগামী ২৫ ও ২৬ তারিখ আগরতলা টাউন হলে অনুষ্ঠিত হতে যাচ্ছে। সিপিআইএম পার্টি হল একমাত্র প্রার্থী যারা নিচ থেকে উপর পর্যন্ত সংগঠনের মধ্য দিয়ে তাদের সাংগঠনিক পদ তৈরি করে। এই সম্মেলনের বার্তা জনমনে পৌঁছে দিতে বৃহস্পতিবার আগরতলা বনমালীপুর অঞ্চল কমিটির পক্ষ থেকে গোটা আগরতলাসহ বিভিন্ন জায়গায় প্রচার শয্যা সংগঠিত করে ফ্ল্যাগ পোস্টার লাগানো হয়। সিপিআইএমের ৩০ তম রাজ্য সম্মেলনে সম্পর্কে বলতে গিয়ে সিপিআইএমের নেতৃত্ব অমল চক্রবর্তী সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন আমাদের দেশ এবং রাজ্যে এখন স্বৈরাচারী সরকারের শাসন চলছে একদিকে অটো স্ট্যান্ড সরিয়ে দিচ্ছে অন্যদিকে হকারদের উৎখাত করে দিচ্ছে। মানুষের কাজ নেই, খাদ্য নেই , বেকারদের ইন্টারভিউ নামে প্রহসন দপ্তরে দপ্তরে কোটি কোটি টাকার কেলেঙ্কারি, এই যে অপশাসন তার বিরুদ্ধে সিপিআইএমের ২৩ তম সম্মেলনে বার্তা উঠবে বলে জানান তিনি।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...