সাংবাদিক বিনোদন ক্লাবের সদস্যরা পেল শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এবং সেরাম গ্রুপের যৌথ প্রয়াসে তৈরি হেলথ কার্ডের সুবিধা

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- গত ১২ জানুয়ারি, জাতীয় যুব দিবসে আগরতলা প্রেসক্লাবে সূচনা হয়েছিল শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এবং সেরাম গ্রুপের যৌথ প্রয়াসে তৈরী হেলথ কার্ডের। আজ দুপুরে আগরতলা প্রেসক্লাবের কনফারেন্স হলে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে শ্যাম সুন্দর কোং জুয়েলার্স-এর পক্ষ থেকে আজ সাংবাদিক বিনোদন ক্লাবের সকল সদস্যদের মধ্যে এই কার্ড প্রদান করা হয়েছে এবং তার উপযোগিতা ও ব্যবহার সম্পর্কে জ্ঞাত করা হয়। শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এবং সেরাম গ্রুপের যৌথ প্রয়াসে তৈরি এই হেলথ কার্ডের মাধ্যমে আকর্ষণীয় ছাড়ে সেরাম থেকে সমস্ত পরীক্ষা করার সুযোগ পাবেন সাংবাদিকরা। এদিনের অনাড়ম্বর এই অনুষ্ঠানে জেআরসি-র সভাপতি সুপ্রভাত দেবনাথ, সম্পাদক অভিষেক দে, সহ-সম্পাদক অনির্বাণ দেব প্রমুখ ক্লাবের সকল সদস্যদের হাতে এই হেলথ কার্ড তুলে দেন সংস্থার কর্মকর্তারা। তাছাড়া এদিনের অনুষ্ঠানে ক্লাবের অন্যান্য কর্মকর্তা সুব্রত দেবনাথ, অভিষেক দেববর্মা, বিশ্বজিৎ দেবনাথ, রাজেশ রায়, দিব্যেন্দু দে, জাকির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। পাশাপাশি এদিন শ্যামসুন্দর কোং জুয়েলার্স ও সেরাম গ্রুপকে ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়।

Share post:

Subscribe

AD

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...