“ফটিকরায় ক্রিকেট প্রিমিয়ার লীগ-২০২২” এর উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যের তথ্য সংস্কৃতি ও যুব বিষয়ক , ক্রীড়া দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- আজ ফটিকরায় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে ফটিকরায় বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুধাংশু দাস এর উদ্যোগে আয়োজিত “ফটিকরায় ক্রিকেট প্রিমিয়ার লীগ-২০২২” এর উদ্বোধনী হয়। এদিনের ম্যাচে উপস্থিত থেকে প্রদীপ প্রজ্জ্বলন ও পতাকা উত্তোলনের মাধ্যমে এই ক্রিকেট টুর্নামেন্টের শুভ সূচনা করেন রাজ্যের ক্রীড়া মন্ত্রী সুশান্ত চৌধুরী। এদিন তিনি এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী ৪৮টি দলকে অনেক অনেক আগাম শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এদিন মন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন আমি বিধায়ক সুধাংশু দাস এর উদ্যোগে আয়োজিত এই “ফটিকরায় ক্রিকেট প্রিমিয়ার লীগ-২০২২” এর সার্বিক সফলতা কামনা করছি বলে । এই উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি ডক্টর মানিক সাহা, ফটিকরায় বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুধাংশু দাস, উনকোটি জেলার জিলা পরিষদের সভাপতি অমলেন্দু দাস, কৈলাশহর পুর-পরিষদের ভাইস চেয়ারম্যান নীতিশ দে, ক্রীড়া দপ্তরের উপ-অধিকর্তা পাইমং মগ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা॥

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...