দীর্ঘ এক মাস অনুশীলনের পর বেরিয়ে আসে আসল রহস্য

Date:

জনতার কলম নিজস্ব প্রতিনিধি :- চিফ অফ ডিফেন্স স্টাফ জ্যানারেল বিপীন রাওয়াত সহ ১৪ জনের মৃত্যুর ঘটনার রহস্য উন্মোচিত হল অবশেষে। ভারতীয় সেনাবাহিনীর তদন্ত কমিটি এই দুর্ঘটনার রিপোর্ট জমা দেবার পরই খোলাসা হয় কপ্টার দুর্ঘটনার আসল রহস্য। তদন্ত কমিটির দাবী, গত ৮ ডিসেম্বর কুন্নুরে হেলিকপ্টার দুর্ঘটনায় চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত সহ যে ১৪ জনের মৃত্যু হয়েছিল তা কোনো যান্ত্রিক ত্রুটি কিংবা নাশকতার ঘটনা নয়। তদন্ত রিপোর্টে জানানো হয়েছে, আবহাওয়া খারাপ থাকার জন্যই এই কপ্টার দুর্ঘটনা ঘটে। এখানে উল্লেখ্য গত ৮ ডিসেম্বর কুন্নুরে সি ডি এস বিপিন রাওয়াত স্বস্ত্রীক এক অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। আনুষ্ঠানিক স্থল থেকে কিছুটা দূরে পাহাড়ি জঙ্গলে উনার কপ্টার ভেঙে পড়ে। তাতে থাকা বিপিন রাওয়াত সহ ১৪ জনের মৃত্যু হয়। এই দুর্ঘটনা সেখানে থাকা একদল পর্যটকের মোবাইল বন্দী হয়ে পড়ে। এরপরই ভারতীয় সেনাবাহিনীর এক তদন্ত কমিটি গঠিত হয় কপ্টার ঘটনার তদন্তের জন্য। উদ্ধার করা হয় কপ্টারের ডেটা রেকর্ড, ককপিটের ভয়েস রেকর্ডার। দীর্ঘ এক মাস অনুশীলনের পর বেরিয়ে আসে আসল রহস্য। কপ্টারের ডেটা রেকর্ড,ককপিটের ভয়েস রেকর্ডার, প্রত্যক্ষদর্শী দের বয়ানের সূত্র ধরেই উঠে এসেছে এই তথ্য।

Share post:

Subscribe

AD

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...