দু দফায় হবে বাজেট অধিবেশন

Date:

জনতার কলম প্রতিনিধিঃ- দুই দফায় হতে চলেছে সংসদের আসন্ন বাজেট অধিবেশন। প্রথম পর্বের অধিবেশন শুরু হবে ৩১ জানুয়ারি, তা চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত। দ্বিতীয় পর্ব চলবে ১৪ মার্চ থেকে ৮ এপ্রিল পর্যন্ত। সংসদ বিষয়ক মন্ত্রিসভা কমিটি এমনই সুপারিশ করেছে বলে সূত্রের খবর। উল্লেখ্য, বর্তমানে করোনার তৃতীয় ঢেউয়ের দাপট চলছে দেশজুড়ে। এই পরিস্থিতিতে সংসদের অধিবেশন পরিচালনা যথেষ্ট চ্যালেঞ্জিং বলে মনে করা হচ্ছে। এই অধিবেশনেই বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। রেল বাজেটও পেশ করবেন তিনি। জানা গেছে, ১লা ফেব্রুয়ারি সাধারণ বাজেট পেশ করবেন। ইতিমধ্যেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী বিভিন্ন রাজ্যের অর্থমন্ত্রী ও সংশ্লিষ্ট মহলের সঙ্গে বৈঠক শুরু করেছেন। বাজেট অধিবেশন নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা আগামীকাল হতে পারে বলে খবর। ইতিমধ্যে লোকসভার অধ্যক্ষ ওমপ্রকাশ বিড়লা করোনা পরিস্থিতির কারণে সংসদ ভবন চত্বরে স্বাস্থ্যবিধি সংক্রান্ত পদক্ষেপ খতিয়ে দেখেছেন। গত রবিবার ওম বিড়লা ও রাজ্যসভার চেয়ারপার্সন তথা উপরাষ্ট্রপতি এম বেঙ্কাইয়া নাইডু আধিকারিকদের  সংসদের আসন্ন বাজেট অধিবেশন সুরক্ষিতভাবে করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেস দিয়েছিলেন বলে জানা যায়।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...