“এশিয়ান থাই বক্সিং চ্যাম্পিয়নশিপ ২০২১”-এ রাজ্যের প্রতিনিধিত্বকারী সফল পদকজয়ীরা ক্রীড়া ও যুব কল্যান দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরীর সাথে সাক্ষাৎ করেন

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- সম্প্রতি হায়দ্রাবাদের সরুরনগর ইন্ডোর স্টেডিয়ামে ৩-রা ডিসেম্বর থেকে ৫-ই ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত “এশিয়ান থাই বক্সিং চ্যাম্পিয়নশিপ ২০২১”-এ আমাদের ত্রিপুরা রাজ্যের হয়ে প্রতিনিধিত্বকারী সফল পদকজয়ীরা আজ মহাকরণে ক্রীড়া ও যুব কল্যান দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরীর অফিসকক্ষে তাদের পদক সহ সাক্ষাৎ করে। এই থাই বক্সিং চ্যাম্পিয়নশিপে সিনিয়র ক্যাটাগরিতে সফল পদকজয়ীদের মধ্যে রয়েছে আমাদের রাজ্যের ছেলে ধীমান ভৌমিক (রৌপ্য পদক), দ্বীপ ত্রিপুরা (রৌপ্য পদক), শঙ্কু চক্রবর্তী (ব্রোঞ্জ পদক), সুকান্ত সরকার (ব্রোঞ্জ পদক)। অসামান্য এই সাফল্যের মাধ্যমে ক্রীড়াক্ষেত্রে আমাদের রাজ্যের নাম উজ্জ্বল করায়
প্রতিভাবান এই তরুণ বক্সারদের অনেক অনেক অভিনন্দন জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী এবং ভবিষ্যৎ প্রচেষ্টায় সাফল্য কামনা করেন। তাছাড়া তাদের এই সফলতায় খুবই গর্বিত এবং পদকজয়ীদের কোচ সঞ্জয় সিনহা-কেও অভিনন্দন জানান তিনি।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...